চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ মাঠে নামছে বার্সেলোনা ও লিভারপুল, দুদলই খুঁজছে প্রত্যাবর্তনের সুযোগ। স্পেনের রাজধানীতে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলবে বার্সেলোনা, আর অ্যানফিল্ডে পিএসজির মুখোমুখি হবে লিভারপুল। প্রথম লেগে দুই দলই ২–০ ব্যবধানে হেরে পিছিয়ে আছে। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ম্যাচ দুটি।
প্রথম লেগে ১০ জনের দলে পরিণত হয়ে হেরে গেলেও বার্সেলোনা এখনো আশাবাদী। হ্যান্সি ফ্লিকের দল লা লিগায় দারুণ ফর্মে আছে, এস্পানিওলের বিপক্ষে ৪–১ জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। সেই ম্যাচে লামিন ইয়ামাল সর্বকনিষ্ঠ হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন এবং গোল ও দুটি অ্যাসিস্ট করেন।
অন্যদিকে পিএসজির কাছে প্রথম লেগে হেরে কঠিন অবস্থায় লিভারপুল। তবে অ্যানফিল্ডের ইতিহাস ও সাম্প্রতিক ফর্ম তাদের আশা জোগাচ্ছে। ফুলহ্যামের বিপক্ষে ২–০ জয়ে তিন ম্যাচের হারের ধারা ভেঙেছে দলটি। শেষ পাঁচ হোম ম্যাচে চার জয় ও ১৫ গোল তাদের আরেকটি অলৌকিক প্রত্যাবর্তনের স্বপ্ন দেখাচ্ছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।