Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর আঘাত হানা হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুমকি দেন, যা শুক্রবার প্রচারিত হয়। ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালি পার হওয়া বিভিন্ন দেশের জাহাজকে রক্ষা করবে এবং আশা প্রকাশ করেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ সফলভাবে এগিয়ে যাবে।

তিনি ইরান প্রসঙ্গে কিছুটা দোলাচলে থাকলেও মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেন, যারা ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করেছে বলে উল্লেখ করেন। তবে তিনি স্বীকার করেন যে যুদ্ধ দ্রুত শেষ করা সম্ভব হচ্ছে না। গত বুধবার কেন্টাকির হেবরনে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র জিতেছে, কিন্তু কাজ শেষ করতে যুদ্ধ চালিয়ে যেতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করে, যার জবাবে ইরান ইসরাইল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায়।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।