Web Analytics

বাংলাদেশ সাংহাইভিত্তিক ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কো-অপারেশন অর্গানাইজেশনে, সংক্ষেপে ওয়াইকোতে, প্রাথমিকভাবে পর্যবেক্ষক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়। ওয়াইকো একটি আন্তঃসরকারি সংস্থা, যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৬ জুলাই। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চীন নতুন এই আন্তর্জাতিক জোট গঠন করেছে।

সংস্থাটির ঘোষিত লক্ষ্য উদ্ভাবনের ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা গভীর করা এবং বিশ্বব্যাপী ডিজিটাল বিভাজন কমিয়ে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন উৎসাহিত করা। এআই প্রযুক্তির বিকাশে উন্মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করাও ওয়াইকোর উদ্দেশ্যের মধ্যে রয়েছে।

মানুষের জন্য এআই প্রযুক্তিকে নিরাপদ ও উপকারী করতে এআই-সংক্রান্ত প্রবিধান উন্নয়নে কাজ করবে সংস্থাটি। ওয়াইকোর প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ২৯টি দেশ যোগ দিয়েছে। এসব দেশের মধ্যে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, রাশিয়া ও পাকিস্তানসহ গ্লোবাল সাউথের কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।