Web Analytics

গাজীপুরের টঙ্গীর দাঁড়াইল এলাকায় সংখ্যালঘু এক পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনকে মঙ্গলবার ভোরে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাত ৮টার দিকে খোকনের নেতৃত্বে ৩০–৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র ও যন্ত্রপাতি নিয়ে নির্মোহন মণ্ডলের বাড়িতে হামলা চালায়। এতে নির্মোহন মণ্ডল, তার স্ত্রী, ছেলে, ভাতিজিসহ ১০ জন আহত হন।

নির্মোহন মণ্ডল জানান, তারা দীর্ঘদিন ধরে প্রায় ৪০ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন, যার ১৬ শতাংশ জাল দলিলের মাধ্যমে বিক্রি করা হয়েছে বলে অভিযোগে মামলা করেন। মামলার পর থেকেই খোকনের লোকজন তাদের জমি ছাড়ার জন্য চাপ ও হুমকি দিচ্ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে হামলার ঘটনা ঘটে।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান জানান, খোকনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে। মামলার আইনি প্রক্রিয়া চলছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।