Web Analytics

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি নিরাপত্তা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ভয়েস অব ডেভেলপমেন্ট: ব্রিজিং ডায়ালগস, পলিসিজ অ্যান্ড পার্টনারশিপস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ শীর্ষক কর্মশালায় তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে হবে। বিশেষ করে গ্রামাঞ্চলে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে এনজিওগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী জানান, জীবাশ্ম জ্বালানি আমদানিতে সরকারের দুই মাসে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হয়েছে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করছে। গ্যাসের সংকট বাড়ছে এবং এলএনজি আমদানির ওপর নির্ভরতা বৃদ্ধি পাচ্ছে, যার দামও বিশ্ববাজারে বেড়েছে। সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতে বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে, যা দীর্ঘমেয়াদে টেকসই নয়।

তিনি আরও বলেন, বর্তমান মেয়াদে সৌরবিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা বিদ্যুৎ আমদানির প্রয়োজন কমাবে এবং সাশ্রয় হওয়া অর্থ অন্যান্য উন্নয়ন খাতে ব্যয় করা যাবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।