আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি নেতা ইলিয়াস আলীকে অপহরণে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান দায়ী। রোববার নিজ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, তদন্ত ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ইলিয়াস আলীর অপহরণে জিয়াউল আহসানের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গুম ও শতাধিক মানুষ হত্যার মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। তার বিরুদ্ধে গাজীপুরে তিনজনকে হত্যা, বরগুনার চর-দুয়ানিতে ৫০ জনকে হত্যা এবং সুন্দরবনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে কয়েকজনকে হত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে।
একই মামলায় জিয়াউল আহসানের সাবেক সহকর্মী সেনা কর্মকর্তা ইমরুল কায়েস ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন। বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেলে তার জবানবন্দিতে ইলিয়াস আলীর গুমের বর্ণনা তুলে ধরা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।