Web Analytics

হুথিদের হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ থেকে দেশটিতে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। রোববার সকালে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক, বিষয়টি নিশ্চিত করেছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া এবং রিয়াদ এয়ারের ফ্লাইট। বিমানবন্দর বন্ধ থাকায় বাংলাদেশ থেকে রিয়াদগামী নির্ধারিত বিমান চলাচলে এই বিঘ্ন ঘটেছে।

শনিবার মধ্যরাতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০৯ জন। রোববার ভোরে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশন জানায়, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, মিসর, জর্ডান, সিরিয়া, ফিলিস্তিন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।