হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হাতে অপহৃত চার সালভাদরীয় সেনাকে উদ্ধারে সামরিক অভিযান শুরু করেছে এল সালভাদর। দেশটির প্রেসিডেন্ট নায়েব বুকেলে বুধবার এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান। সেনাদের জীবিত ও সুস্থ অবস্থায় মুক্তি না দিলে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেও অভিযানের বিস্তারিত জানাননি তিনি।
তিন দিন আগে পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি সাঁজোয়া যানে গুলি চালায় গ্যাং সদস্যরা। নিখোঁজ চারজন জাতিসংঘ-সমর্থিত গ্যাং দমন বাহিনীর বিমান চলাচলবিষয়ক কারিগরি কর্মী। ক্রোয়া-দে-বুকের সান্তো এলাকায় তাদের যানটিতে আগুন লাগার পর তারা গাড়ি থেকে বেরিয়ে যান; এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যায়নি।
হাইতির সরকার সেনাদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে উদ্ধার ও নিরাপত্তা অভিযান পর্যালোচনায় বৈঠক করেছে। হামলার দায় কোনো গ্যাং স্বীকার করেনি। ঘটনাস্থলসংলগ্ন এলাকায় গ্যাংবিরোধী অভিযান চলছে এবং বাসিন্দাদের ঘরে থাকার সতর্কতা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাহিনীতে দুই হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছেন। জাতিসংঘের হিসাবে, গ্যাং সহিংসতায় হাইতিতে প্রায় ১৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।