চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ষষ্ঠ দিনে ১১টি শিক্ষা বোর্ডে মোট ২৬ জন পরীক্ষার্থী বহিষ্কার এবং ৩৪ হাজার ৯৪৬ জন অনুপস্থিত ছিল। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, সাধারণ নয়টি শিক্ষা বোর্ডে গণিত (আবশ্যিক) বিষয়ের পরীক্ষায় ১৩ লাখ ১৭ হাজার ১৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১২ লাখ ৯৮ হাজার ৫২১ জন, অনুপস্থিত ১৮ হাজার ৬৫২ জন এবং ১৪ জন বহিষ্কৃত। মাদ্রাসা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় ২ লাখ ৪৯ হাজার ৩০ জনের মধ্যে ২ লাখ ৩৬ হাজার ৪৫৪ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ১২ হাজার ৫৭৬ জন এবং বহিষ্কৃত ৬ জন। কারিগরি বোর্ডের পদার্থ বিজ্ঞান-২ পরীক্ষায় ১ লাখ ১৯ হাজার ৯৯৩ জনের মধ্যে ১ লাখ ১৬ হাজার ২৭৫ জন উপস্থিত ছিল এবং ৬ জন বহিষ্কৃত হয়।
প্রতিবেদনে বলা হয়, অনুপস্থিতি ও বহিষ্কারের সংখ্যা সবচেয়ে বেশি ছিল মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।