Web Analytics

সৌদি আরবের মদিনায় মসজিদে নববী ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতি হামলার নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, বেসামরিক অবকাঠামো এবং ধর্মীয় স্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনায় এ হামলা একটি বিপজ্জনক উসকানি।

মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ঈসা বলেছেন, বেসামরিক অবকাঠামো ও ধর্মীয় পবিত্রতাকে লক্ষ্য করে হামলা ইসলামি মূল্যবোধ এবং মৌলিক মানবিক নীতির পরিপন্থি। সংগঠনটি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে এবং বেসামরিক নাগরিক ও পবিত্র স্থান সুরক্ষায় সৌদি সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববীতে সেবা দেওয়া অবকাঠামোয় হামলার ঘটনায় মুসলিম বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংগঠনটি পবিত্র স্থান ও বেসামরিক স্থাপনার নিরাপত্তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।