বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়। বৈঠকের পর উভয় পক্ষই নিজেদের এক্স হ্যান্ডলে বিষয়টি নিশ্চিত করেন।
জয়শঙ্কর জানান, আলোচনার মূল প্রতিপাদ্য ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা। রিয়াজ হামিদুল্লাহ বৈঠকে বলেন, অভিন্ন স্বার্থ ও পারস্পরিক সুফলের ভিত্তিতে ভারতের সঙ্গে কাজ করতে বাংলাদেশ প্রস্তুত। কূটনৈতিক সূত্র জানিয়েছে, এদিন বিকেলে রিয়াজ হামিদুল্লাহ ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।
গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ। দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম মন্ত্রী পর্যায়ের সাক্ষাৎ। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী মাসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সংক্ষিপ্ত সফরে দিল্লি যেতে পারেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।