Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ঘোষণা দিয়েছেন যে, রাষ্ট্র যদি জুলাই বিপ্লব নিয়ে সিনেমা নির্মাণের জন্য অর্থ না দেয়, তবে তিনি নিজেই অর্থ দেবেন। শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বিশেষ অডিও-ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, প্রয়োজনে নিজের গাড়ি বা রক্ত বিক্রি করেও তিনি এই ফান্ডে অর্থ দেবেন। তিনি যোগ্য চলচ্চিত্র নির্মাতাদের এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

তাজুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবকে ‘জঙ্গি কর্মকাণ্ড’ হিসেবে প্রচারের মিথ্যাচার রুখতে সঠিক ইতিহাসভিত্তিক চলচ্চিত্র নির্মাণ জরুরি। তিনি বিপ্লবটিকে এক মহাকাব্যিক সংগ্রাম হিসেবে বর্ণনা করে বলেন, একপক্ষ অস্ত্র ব্যবহার করেছে, অন্যপক্ষ বুককে ঢাল বানিয়েছে। তিনি জানান, তৎকালীন স্বৈরশাসকের ‘নো রিলিজ, নো ট্রিটমেন্ট’ নীতির কারণে আহতদের অস্ত্রোপচার বা অ্যানেস্থেশিয়া দেওয়া হয়নি।

তিনি মনে করেন, মানসম্মত চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে এই বীরত্বগাথা অমর করা এবং শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো সম্ভব।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।