Web Analytics

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রায় এক মাসের অচলাবস্থা নিরসন এবং শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর সুপারিশ দিতে ছয় সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সোমবার কমিটিটি গঠন করা হয়। এর আগে রোববার শিক্ষা মন্ত্রণালয় চিঠি দিয়ে ইউজিসিকে কমিটি গঠনের আহ্বান জানায়।

ইউজিসি সদস্য অধ্যাপক আবদুল্লাহ-আল-মামুনকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক একরামুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আল ফোরকান, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ ইউসুপ ইলাহী চৌধুরী, অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী এবং ইউজিসির অতিরিক্ত পরিচালক মো. মহিবুল আহসান। তিনি সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

কমিটিকে জরুরি ভিত্তিতে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। ২৭ জুলাই নিয়োগ পাওয়া উপাচার্য আবু সাদাত মুহাম্মদ সায়েমকে ২১ সেপ্টেম্বর অব্যাহতি দিয়ে শেখ শরীফুল আলমকে নিয়োগের পর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন শুরু হয় এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতিতে যোগ দেন। ফলে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।