Web Analytics

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান আকিব (১৮) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মীর মারধরের অভিযোগে মৃত্যু হয়েছে। পুলিশ ও পরিবারের সদস্যরা এখনো নিশ্চিত হতে পারেননি, কারা এবং কী কারণে তাকে মারধর করেছে। বুধবার সকালে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লালপুর এলাকায় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর আকিব আর ফেরেননি। বুধবার ভোরে অজ্ঞাত ব্যক্তিরা তাকে আহত অবস্থায় একটি অটোরিকশায় করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যায় বলে অভিযোগ। খবর পেয়ে তার বাবা আনিসুর রহমান হাসপাতালে যান।

প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আকিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পুলিশ বলেছে, তার শরীরে ধারালো অস্ত্রের কোনো চিহ্ন পাওয়া যায়নি, তবে মারধরের চিহ্ন রয়েছে এবং এতে তার মৃত্যু হয়ে থাকতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, আকিব সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্যসচিব মেহেদি হাসানের সমর্থক ছিলেন। এলাকায় বালুমহালের দখল ও আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথাও স্থানীয়রা বলেছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।