Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস দিয়েছে সুইজারল্যান্ড। আজ ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত সুইস রাষ্ট্রদূত রেটো রেংগলি। বৈঠকে আইনশৃঙ্খলা, সন্ত্রাস দমন, সংসদীয় গণতন্ত্র, আর্থিক সংস্কার, মানি লন্ডারিং প্রতিরোধ, ডিজিটাল প্রতারণা দমন ও পারস্পরিক আইনগত সহায়তা চুক্তিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত রেংগলি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও সংস্কারে কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন এবং সংসদকে কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার আইনশৃঙ্খলা উন্নয়ন ও প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা। উভয় পক্ষই ডিজিটাল প্রতারণা মোকাবিলা ও আর্থিক স্থিতিশীলতা অর্জনে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের মাদক ও অপরাধ দমন কার্যালয়ের (UNODC) দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ক্রিস্টিয়ান হোলজের সঙ্গে পৃথক বৈঠক করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।