Web Analytics

সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ রোববার (১ মার্চ) নগরীর বন্দরবাজার রংমহল টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে আটক করেছে। অভিযানের সময় ড্রেনের ভেতর থেকে ছিনতাইয়ে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে চারটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। আটকরা সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।