Web Analytics

জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মন্নিয়া চরে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও অবকাঠামো বিলীন হয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, নদীভাঙন রোধে কিংবা ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, ফলে অনেকেই আশ্রয়হীন হয়ে পড়েছেন।

প্রায় ৭০ বছর আগে গড়ে ওঠা মন্নিয়া চরে বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষের বসবাস। কৃষিনির্ভর এই জনপদে ধান, গম, ভুট্টাসহ নানা ফসল উৎপাদন হতো। এখন সেই উর্বর জমির বড় অংশ নদীতে বিলীন হয়েছে। ভাঙনের মুখে রয়েছে বিদ্যালয়, মসজিদ, বাজার, বিদ্যুৎ অফিস ও প্রায় আট কোটি টাকায় নির্মিত সোলার বিদ্যুৎ প্রকল্প। স্থানীয়রা বাঁশ ও বালুভর্তি বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন, কিন্তু তাতে তেমন ফল মিলছে না।

পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি তাদের বিবেচনায় আছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।