Web Analytics

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে। বিবিসি ব্রেকফাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে একটি ‘আগ্রাসনের অক্ষ’ গঠিত হয়েছে। হিলির মতে, ইরানের কর্মকাণ্ডে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রভাব রয়েছে এবং পুতিন ইউক্রেনে তার কার্যক্রম থেকে বিশ্বের দৃষ্টি সরাতে চান।

তিনি আরও জানান, এই যুদ্ধে যুক্তরাজ্য তার স্বার্থ, সামরিক স্থাপনা ও মিত্রদের রক্ষার চেষ্টা করছে। এজন্য ব্রিটিশ বিমান বাহিনী ওই অঞ্চলে এক হাজার ঘণ্টারও বেশি সময় আকাশে টহল দিয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের পদক্ষেপ এবং যুদ্ধ দীর্ঘায়িত হলে এশিয়ায় জ্বালানি সংকট ও অস্থিরতা বাড়ার আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।