Web Analytics

খাগড়াছড়িতে নিজের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করে পরিবারকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় তিনজনকে শনাক্ত করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সভাপতি আবু সাদিক কায়েম। রোববার রাতে ফেসবুক পোস্টে তিনি বলেন, উপযুক্ত প্রমাণসহ মামলাটি দায়ের করা হয়েছে এবং ঘটনাটি তার পরিবারকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার সঙ্গে সম্পর্কিত।

সাদিক কায়েম হামলাকারী, পরিকল্পনাকারী, মদদদাতা ও অর্থদাতাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দায়িত্ব সরকারের বলে উল্লেখ করেন। তিনি নিষিদ্ধ লীগের অগ্নিসন্ত্রাস, হত্যাকাণ্ড, হামলা ও নৈরাজ্যের বিচার নিশ্চিত করার দাবি জানান। জুলাইপন্থী ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও হত্যাকাণ্ডের অভিযোগ তুলে তিনি সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন।

হামলার পর পরিবারের খোঁজখবর নেওয়া ও দোয়া করার জন্য তিনি বিরোধী দলীয় নেতা ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, জামায়াত, ছাত্রশিবির, বিভিন্ন রাজনৈতিক ও ছাত্রসংগঠন, ডাকসুসহ ছাত্রসংসদের নেতৃবৃন্দ, সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীকে ধন্যবাদ জানান। পরিবারের সহায়তায় তাৎক্ষণিকভাবে এগিয়ে আসায় প্রতিবেশী ও এলাকাবাসীর প্রতিও তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।