Web Analytics

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) সতর্ক করেছে যে, ইরানের ওপর নতুন কোনো আগ্রাসন হলে তাৎক্ষণিক, চূড়ান্ত ও কঠোর জবাব দেওয়া হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, তারা যুদ্ধক্ষেত্রে কল্পনাতীত সাফল্য অর্জন ও নতুন সক্ষমতা প্রয়োগে প্রস্তুত। আইআরজিসি আরও জানায়, শত্রুর অবশিষ্ট স্থাপনার ওপর এমন হামলা চালানো হবে যা তারা কল্পনাও করতে পারবে না।

বিবৃতিতে আইআরজিসিকে একটি শক্তিশালী গণশক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে এবং বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি আইআরজিসির কৌশলগত সক্ষমতা নিয়ে ইরানি জাতি গর্বিত। এতে দাবি করা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরাইলি ও মার্কিন বাহিনী চাপের মুখে পড়েছে এবং দুর্বল হয়েছে। আইআরজিসি আলোচনাকালীন ও যুদ্ধবিরতির সময় শত্রুর আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে আইআরজিসির নেতৃত্বে, অঞ্চলে ইসরাইলি ও মার্কিন বাহিনীর প্রধান সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।