Web Analytics

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রোববার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করে। বক্তারা বলেন, সরকার গণভোটের রায় ও জুলাই সনদ মেনে না নিলে আন্দোলন অব্যাহত থাকবে এবং সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। তারা অভিযোগ করেন, জনগণের ভাষা বুঝতে ব্যর্থ সরকারকে আর জনগণের সঙ্গে তামাশা করা চলবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। বক্তব্য দেন জেলা জামায়াতের সাবেক আমির আফতাব উদ্দীন মোল্লা, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আনোয়ারুল ইসলাম, সাবেক ছাত্রশিবির সভাপতি রাজিবুর রহমান পলাশসহ বিভিন্ন দলের নেতারা। জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।