Web Analytics

চট্টগ্রাম বন্দরের নৈকট্যের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে সন্দ্বীপে পূর্ণাঙ্গ শিল্পাঞ্চল বা ইকোনমিক জোন স্থাপনের দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার বেলা ১১টায় সন্দ্বীপের ঘরকুটুম রেস্তোরাঁয় ‘সন্দ্বীপে শিল্পাঞ্চল স্থাপন’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি ওঠে। সেকান্দার সাফিয়া ফাউন্ডেশন সভাটির আয়োজন করে।

প্রধান অতিথি ইয়ুথ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাশেম হায়দার বলেন, শিল্পায়নের যুগে সন্দ্বীপ শিল্পাঞ্চলের জন্য আদর্শ স্থান। চট্টগ্রাম বন্দরের কাছে হওয়ায় আমদানি-রপ্তানিতে সুবিধা হবে এবং পণ্য পরিবহন ব্যয় কমবে বলে তিনি উল্লেখ করেন। তাঁর মতে, বন্দরসুবিধা দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করবে এবং পর্যটন শিল্পও দ্রুত বিকশিত হতে পারে। সাবেক সমাজসেবা কর্মকর্তা কেফায়েত উল্লাহ সরকারকে ইকোনমিক জোন তৈরির উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

চারু মিল্লাতের সঞ্চালনায় উন্মুক্ত পর্বে সন্দ্বীপের শতাধিক ব্যবসায়ী অংশ নেন। উদ্যোক্তারা বলেন, শিল্পাঞ্চল গড়তে আগে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সরবরাহ ও নিরাপদ নৌ যোগাযোগ নিশ্চিত করা প্রয়োজন। অবকাঠামো উন্নয়ন ও সরকারের নীতিগত সহায়তা পেলে স্থানীয় ব্যবসায়ীরা বড় বিনিয়োগে প্রস্তুত বলে তাঁরা জানান। বক্তারা বলেন, শিল্পাঞ্চল হলে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরসহ বৃহত্তর উপকূলীয় অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।