Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার অগ্রাধিকার দিয়ে দ্রুততম সময়ে শেষ করা হবে। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ওই দিন ৬১ জন আলেম-ওলামাসহ নিরীহ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার বলেছিল রং মেখে আলেমরা অভিনয় করেছেন। তিনি আরও বলেন, বিচার প্রসঙ্গে বিগত আওয়ামী লীগ সরকার নানা ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে।

মো. আমিনুল ইসলাম বলেন, দেশের ইসলামপ্রেমী ও ধর্মপ্রাণ মানুষের আকাঙ্ক্ষা ছিল শাপলা চত্বরের গণহত্যা মামলার বিচার হওয়া। জনগণের এই দাবির প্রতি শ্রদ্ধা রেখে মামলাটির বিচার অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুততার সঙ্গে শেষ করা হবে বলে তিনি জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।