মার্কিন যুক্তরাষ্ট্র তার বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশকে মধ্যপ্রাচ্যে ইউএস সেন্ট্রাল কমান্ডের অধীনে মোতায়েন করতে যাচ্ছে। সিবিএস নিউজকে একাধিক সূত্র জানিয়েছে যে, ৮০টিরও বেশি বিমান বহনক্ষম এই রণতরী ও এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েন-পূর্ব প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এটি ইরানে যুক্তরাষ্ট্রের চলমান অভিযানে অংশ নিতে পারে।
দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার—ইউএসএস ডোনাল্ড কুক ও ইউএসএস ম্যাসন—এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে ইরান-সম্পর্কিত অভিযানে যোগ দিতে। আরেকটি ডেস্ট্রয়ার ইউএসএস রসও এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে, তবে এর গন্তব্য প্রকাশ করা হয়নি।
এই মোতায়েন এমন সময়ে হচ্ছে যখন ওমান উপকূলে মার্কিন জাহাজে হামলার দাবি উঠেছে এবং যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকের আশা করছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।