Web Analytics

বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, আওয়ামী লীগের দখলদারিত্ব, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতি অনুসরণ করলে বিএনপিতে কারও স্থান হবে না। শুক্রবার খুলনার রূপসা মডেল মসজিদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবসের কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়মে জড়ালে তার দায় বিএনপি নেবে না।

হেলাল অভিযোগ করেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় সম্পদ জনগণের কল্যাণে ব্যয় না করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে আত্মসাৎ করেছে। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দখলদারিত্ব ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন। প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দখলদার ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, সরকারি কৃষিঋণ ও উন্নয়ন প্রকল্পের সুবিধা প্রকৃত কৃষকদের হাতে পৌঁছায় না, বরং প্রভাবশালী গোষ্ঠীর হাতে চলে যায়। এজন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।