Web Analytics

নিম্ন আয়ের দেশগুলোর ঋণ পরিস্থিতি আরও নির্ভুলভাবে মূল্যায়ন ও সম্ভাব্য ঋণসংকট আগেভাগে শনাক্ত করতে যৌথ ঋণ টেকসই মূল্যায়ন কাঠামো সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল। নতুন পদ্ধতিতে অভ্যন্তরীণ ঋণ, দীর্ঘমেয়াদি উন্নয়ন চ্যালেঞ্জ এবং জলবায়ু অভিযোজনকে আগের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। বৈশ্বিক ঋণঝুঁকি বৃদ্ধি ও ঋণের উৎস-ধরন বদলের প্রেক্ষাপটে এই সংস্কার আনা হচ্ছে।

কাঠামোয় একটি পৃথক ডোমেস্টিক ডেট মডিউল যুক্ত হবে, যা অভ্যন্তরীণ ঋণ এবং সরকারি ঋণ ও ব্যাংক খাতের পারস্পরিক নির্ভরতা থেকে তৈরি ঝুঁকি বিশ্লেষণ করবে। দীর্ঘমেয়াদি উন্নয়ন ও জলবায়ু অভিযোজনে একটি দেশের আর্থিক সক্ষমতাও মূল্যায়নে যুক্ত হবে। ঋণসংকটের ঝুঁকি ও দীর্ঘমেয়াদে অটেকসই ঋণকে আরও স্পষ্টভাবে আলাদা করা হবে এবং অর্থনৈতিক ধাক্কা, রাজস্ব হ্রাস ও অর্থায়ন ব্যয় বৃদ্ধির পরিস্থিতিতে স্ট্রেস টেস্ট জোরদার করা হবে।

সংস্কারে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানসহ সরকারি খাতের বিভিন্ন দায় ঋণ হিসাবের আওতায় আনা, তথ্যের মান ও স্বচ্ছতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদি পূর্বাভাসের বাস্তবতা যাচাইয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মূল্যায়নের ডিসকাউন্ট রেট ৫ শতাংশই থাকবে। নির্দেশিকা চূড়ান্ত ও কর্মকর্তাদের প্রশিক্ষণের পর নতুন কাঠামোটি ২০২৭ সালের দ্বিতীয়ার্ধে কার্যকর হওয়ার কথা; ততদিন বর্তমান কাঠামো বহাল থাকবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।