Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা সংঘটিত গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সোমবার দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা জারি করা হয়।

বার্তায় বলা হয়, মঙ্গলবার বিকেল ৫টায় নিজ নিজ জেলা শহর ও মহানগর এলাকায় বিক্ষোভ আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতা রোধে সরকার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে, জুলাই আন্দোলনের হত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলার অবনতি ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ১১ দলীয় জোটও আজ রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।