Web Analytics

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টাকারী শ্রমিকদের সরাতে মঙ্গলবার দুপুরে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দেয়। শ্রমিক আন্দোলন এড়াতে গাজীপুরা ও সাতাইশ এলাকার অর্ধশতাধিক পোশাক কারখানা দুপুর ১২টা থেকে ১টার মধ্যে দিনের জন্য ছুটি ঘোষণা করে।

পুলিশ জানায়, কারখানা ছুটির পর কিছু শ্রমিক গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। টঙ্গীর বিভিন্ন স্থানে পুলিশ তল্লাশিচৌকিও বসিয়েছে। ছুটি দেওয়া কারখানার মধ্যে হোপলুন অ্যাপারেলস, মাসকো কটন, স্যাটার্ন নিট ইন্ডাস্ট্রিজ, বেইস ফ্যাশন, মাসকো টেক্স ও তুসুকা গার্মেন্টস রয়েছে।

মাসকো টেক্সের সিনিয়র ম্যানেজার মো. বোরহান উদ্দিন বলেন, শ্রমিক আন্দোলন এড়াতে দুপুরের দিকে কারখানাটি ছুটি ঘোষণা করেছে। টঙ্গী পশ্চিম থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, শ্রমিক আন্দোলনের ধারাবাহিকতায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিলেন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন এলাকা ও মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।