Web Analytics

ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন টার্মিনালে যাত্রীদের ফিরতে দেখা গেছে। টানা সাত দিনের ছুটি শেষে সোমবার খুলবে অফিস-আদালত, তবে কিছু বেসরকারি অফিস রোববার থেকেই খুলবে। এজন্য রাজধানীর প্রবেশপথসহ গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মানুষের ভিড় দেখা গেছে।

ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও গাজীপুরসহ নিকটবর্তী জেলা থেকে আসা বাসগুলোতে যাত্রীচাপ ছিল স্বাভাবিক। রেলপথেও ঢাকাগামী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল। কাউন্টারগুলোতে দীর্ঘ অপেক্ষা বা অতিরিক্ত ভাড়ার অভিযোগ পাওয়া যায়নি। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘ ছুটির কারণে মানুষ ধাপে ধাপে ফিরছেন।

যাত্রীরা জানিয়েছেন, রাস্তাঘাট ফাঁকা থাকায় এবারের ঢাকায় ফেরা অনেক আরামদায়ক হয়েছে। তবে রোববার বিকেলে যাত্রীচাপ কয়েকগুণ বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।