Web Analytics

চীন কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিসমৃদ্ধ দুটি রিমোট সেন্সিং উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। বুধবার পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের উপকূলবর্তী সমুদ্র এলাকা থেকে স্মার্ট ড্রাগন-৩ রকেটে উপগ্রহ দুটি উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার এ তথ্য জানায়।

স্টার.এআই স্পেশিও-টেম্পোরাল ইন্টেলিজেন্স টেকনোলজি কোম্পানি লিমিটেড নির্মিত উপগ্রহ দুটি উজবেকিস্তান ও ইন্দোনেশিয়াকে বুদ্ধিমান রিমোট সেন্সিং সেবা দেবে। কোম্পানিটির দাবি, উপগ্রহগুলো মহাকাশেই তথ্য বিশ্লেষণ ও কম্পিউটিং করতে পারে। প্রচলিত উপগ্রহে তথ্য বিশ্লেষণে কয়েক ঘণ্টা লাগলেও এগুলো কয়েক মিনিটে দুর্যোগের আগাম সতর্কতা এবং সিদ্ধান্ত গ্রহণে সহায়ক তথ্য দিতে সক্ষম।

একটি উপগ্রহ উজবেকিস্তানের তুলা শিল্পের উৎপাদনচক্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে। অন্যটি ইন্দোনেশিয়ায় ফসলের বৃদ্ধি পর্যবেক্ষণ ও দুর্যোগজনিত ঝুঁকি মূল্যায়নের মাধ্যমে কৃষি উৎপাদন সুরক্ষায় কাজ করবে। চীন বলেছে, এই মিশন এআই ও মহাকাশ প্রযুক্তির সমন্বিত ব্যবহার এগিয়ে নেবে এবং কৃষি, আবহাওয়া, খনিজ অনুসন্ধান ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ ক্ষেত্রে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোকে সহায়তা করবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।