Web Analytics

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পুঞ্চ ও রাজৌরি জেলায় প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত আটজন নিহত হয়েছেন এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান চলছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পুঞ্চের সুরনকোট এলাকায়, যেখানে ভূমিধসে একটি বাড়ি চাপা পড়ে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং ছয়জন নিখোঁজ রয়েছেন। এছাড়া বাড়ি ধসে ও পানিতে ডুবে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।

রাজৌরি শহরে বন্যার পানি ঢুকে পড়ায় শত শত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বহু যানবাহন ভেসে গেছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দিল্লি সফর সংক্ষিপ্ত করে জম্মু ফিরছেন এবং জানিয়েছেন, প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৩ জুলাই পর্যন্ত জম্মু ও কাশ্মীরে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা পরিস্থিতি আরও জটিল করতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।