Web Analytics

কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি ইরানকে অন্তর্ভুক্ত করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একটি আঞ্চলিক নিরাপত্তাকাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে কাতার ইকোনমিক ফোরামে তিনি বলেন, সাম্প্রতিক যুদ্ধকে অঞ্চলের জন্য সতর্কবার্তা হিসেবে দেখা উচিত।

আল-থানি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক সংকট নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে প্রচলিত ধারণাগুলো নতুন করে ভাবতে বাধ্য করেছে এবং এর প্রভাব অঞ্চলের বাইরেও পড়েছে। ইরানকে প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, উপসাগরীয় দেশ ও ইরানকে একত্র করা নিরাপত্তাব্যবস্থা ছাড়া অঞ্চল আগের মতো চলতে পারবে না। এমন কাঠামো দরকার, যেখানে কেউ অন্যের জন্য হুমকি হবে না।

তিনি জানান, কাতার ও তার আঞ্চলিক অংশীদারেরা এমন নিরাপত্তাব্যবস্থা গঠনের লক্ষ্যে কাজ করছে এবং সাম্প্রতিক সংঘাত আঞ্চলিক সহযোগিতা বাড়াবে বলে আশা করছে। উত্তেজনা কমানো ও কূটনৈতিক সমঝোতা এগিয়ে নিতে কাতার মধ্যস্থতা অব্যাহত রাখবে। দেশটি যোগাযোগের পথ খোলা রাখবে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ চালিয়ে যাবে বলেও তিনি বলেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।