Web Analytics

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে কোস্ট গার্ড দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল গোলাবারুদ উদ্ধার করেছে। ১৯ আগস্ট ভোর ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ এ অভিযান পরিচালনা করে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন ১৯ আগস্ট বিকেলে এ তথ্য জানান।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র নাফ নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র হস্তান্তরের চেষ্টা করবে। অভিযানের সময় একটি সন্দেহজনক কাঠের নৌকাকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে ঢুকে পড়ে। পরে চক্রের সদস্যরা নৌকাটি রেখে পালিয়ে যায়।

নৌকাটির জালের ভেতর লুকানো অবস্থায় একটি SVD Dragunov রাইফেল, একটি ৯ মিলিমিটার পিস্তল, ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, পিস্তলের দুই রাউন্ড তাজা ও এক রাউন্ড ফাঁকা গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন পাওয়া যায়। জড়িতদের ধরতে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। জব্দকৃত নৌকা ও উদ্ধার সামগ্রীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।