Web Analytics

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেবনগর-দুর্গাপুর সীমান্ত দিয়ে সাত ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর বিএসএফের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি। ২৫ জুলাই রাত আড়াইটার দিকে ঘটনাটি ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরে শনিবার সকাল ১০টার দিকে বিএসএফ ওই সাতজনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

স্থানীয় সূত্র অনুযায়ী, বিএসএফ রাজনগরসংলগ্ন এমএলের বাগান এলাকায় সাতজনকে জড়ো করে। তারা বিজিবির শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২১৪৫-এর কাছাকাছি অবস্থান করছিলেন। খবর পেয়ে শ্রীপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা সেখানে যান। এ সময় রাজনগর বিএসএফ ক্যাম্পের সদস্যরা সীমান্ত রেখা অতিক্রম করে তাদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বিজিবি কড়া প্রতিবাদ ও বাধা দিলে বিএসএফ পুশইনের চেষ্টা স্থগিত করে সাতজনকে ফিরিয়ে নেয়। প্রাথমিকভাবে তাদের সবাইকে ভারতীয় নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে; তাদের মধ্যে ছয়জন নারী ও একজন ছেলেশিশু। ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।