Web Analytics

সিরাজগঞ্জের রায়গঞ্জ ও উল্লাপাড়া উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ইটভাটাকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। পরিবেশ বিধি লঙ্ঘনের দায়ে মেসার্স তানজিলা ব্রিকসের কিলন ভেঙে ফেলা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রায়গঞ্জের বিলচন্ডী এলাকার মেসার্স তানজিলা ব্রিকস থেকে নির্গত বিষাক্ত গ্যাসে আশপাশের কৃষিজমির ক্ষতি হচ্ছিল। গত ৩০ এপ্রিল প্রায় ৮০ বিঘা জমির বোরো ধান নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা বিক্ষোভ করে ভাটা বন্ধ ও ক্ষতিপূরণের দাবি জানান। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা নেয়।

জরিমানাকৃত ইটভাটাগুলো হলো মেসার্স সুফিয়া ব্রিকস (২ লাখ), রুহি ব্রিকস (২ লাখ), রাণীনগর ব্রিকস (১ লাখ), আশা ব্রিকস (৫ লাখ) ও তানজিলা ব্রিকস (১ লাখ)। কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ ও পরিবেশবিধ্বংসী ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।