Web Analytics

ব্যাংক রেজল্যুশন আইনের বিতর্কিত ১৮(ক) ধারা বিলুপ্ত করতে বৃহস্পতিবার সংসদে বিল উত্থাপন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিলটি পরীক্ষা করে দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী আইন থেকে ১৮(ক) ধারা বাদ যাবে।

অন্তর্বর্তী সরকার জারি করা ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশে এ ধারাটি ছিল না। পরে বিএনপি ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি সংশোধন ও অনুমোদনের সময় ধারাটি যুক্ত করা হয়। এতে কোনো ব্যাংক রেজল্যুশনের আওতায় যাওয়ার আগে শেয়ারধারীরা পরে ব্যাংকটির শেয়ার, সম্পদ ও দায় গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারতেন। বাংলাদেশ ব্যাংক অন্য উপযুক্ত ব্যক্তিকেও এ সুযোগ দিতে পারত।

একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংকের পুরোনো ও বিতর্কিত পরিচালকদের ফেরার সুযোগ তৈরি হওয়ায় ধারাটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর সরকার এটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিলের উদ্দেশ ও কারণসংবলিত বিবৃতিতে অর্থমন্ত্রী বলেন, আইন কার্যকর হওয়ার পর ধারাটির সব শর্ত পূরণ করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন না করায় এটি বিলুপ্ত করা সমীচীন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।