Web Analytics

বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের অনুমোদিত মাধ্যম ছাড়া কোনো ওয়েবসাইট, অ্যাপ, ফেসবুক পেজ, ব্যক্তি বা তৃতীয় পক্ষের কাছ থেকে ট্রেনের টিকিট না কেনার সতর্কতা দিয়েছে। সম্প্রতি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অননুমোদিত উৎস ব্যবহার করে প্রতারণা বা আর্থিক ক্ষতির শিকার হলে এর দায় বাংলাদেশ রেলওয়ে নেবে না।

রেলওয়ে জানিয়েছে, টিকিট কিনতে হবে কেবল তাদের অনুমোদিত ই-টিকিটিং ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ অথবা অনুমোদিত টিকিট কাউন্টার থেকে। এসব মাধ্যমের বাইরে টিকিট কেনা বা কেনার চেষ্টা করতে গিয়ে আর্থিক ক্ষতি, প্রতারণা, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার কিংবা অ্যাকাউন্ট ব্লক হলে তার দায়ভার সংস্থাটি বহন করবে না।

যাত্রীদের পাসওয়ার্ড, ওয়ান-টাইম পাসওয়ার্ড বা ওটিপি, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং অন্য গোপনীয় তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে। নিরাপদে টিকিট কেনা ও প্রতারণা এড়াতে সব সময় অনুমোদিত মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।