Web Analytics

বস্ত্র ও পাট, শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে বাণিজ্যে কিছু প্রভাব পড়বে, তবে এই মুহূর্তে দ্রব্যমূল্য বাড়ার কোনো শঙ্কা নেই। তিনি বলেন, সাগরপথ দীর্ঘদিন বন্ধ থাকলে পরিবহন খরচ বাড়তে পারে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের এম এ রুপ জুনিয়র স্কুল মাঠে ফ্যামেলি কার্ড বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে নির্বাচনের এক মাসের মাথায় দুস্থ নারীদের হাতে ফ্যামেলি কার্ড তুলে দেওয়া হয়েছে। এ কার্যক্রমে কোনো দলীয় প্রভাবের সুযোগ রাখা হয়নি। তিনি আরও বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে।

অনুষ্ঠানে কুলঞ্জ ইউনিয়নের তিনটি গ্রামের ৬৯৭ জন নারী ফ্যামেলি কার্ড পান। এতে স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।