Web Analytics

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম কৃষিপণ্যের বাজারে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, মাঠপর্যায়ে কৃষকেরা উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না, অথচ ঢাকা ও অন্যান্য বড় শহরের ভোক্তাদের বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। তিনি কৃষি খাতের নানা অনিয়মের কথাও তুলে ধরেন।

পঞ্চগড়ের সাম্প্রতিক বাজার পরিস্থিতির উদাহরণ দিয়ে সাদিক কায়েম বলেন, কৃষকেরা এক টাকায় চারটি লাউ বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ ঢাকার খুচরা বাজারে একই লাউ প্রতিটি ৪০ টাকারও বেশি দামে বিক্রি হচ্ছে। এই বড় মুনাফা কারা পাচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি দাবি করেন, বাজার সিন্ডিকেটই পুরো লাভের অংশ লুটে নিচ্ছে। তিনি এই বৈষম্যকে ক্ষমতাসীনদের ‘কার্ডের রাজনীতি’ হিসেবে আখ্যা দেন।

সাদিক কায়েম সারের ডিলারশিপ নিয়েও দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেন। তাঁর দাবি, নিয়ম-নীতি ও যোগ্যতা উপেক্ষা করে প্রভাবশালীরা ১৫ থেকে ২০ লাখ টাকায় দলীয় নেতাকর্মী ও স্বজনদের কাছে ডিলারশিপ বিক্রি করেছেন। এতে প্রান্তিক কৃষকেরা সময়মতো সার পাচ্ছেন না, উৎপাদন খরচ বাড়ছে এবং ভোক্তাদের চড়া দামে নিত্যপণ্য কিনতে হচ্ছে বলে তিনি বলেন। তিনি সিন্ডিকেট ও ডিলারশিপ বাণিজ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।