প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার, ২৮ জুলাই দুপুর সাড়ে ১২টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারত্ব শক্তিশালী করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেওয়ার বিষয় নিয়ে আলোচনা হয়।
তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন ক্ষেত্রে জাপানের আরও সক্রিয় সহযোগিতা চান। জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি বাংলাদেশে জাপানি কোম্পানির বিনিয়োগ বাড়ানো এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজের ওপর গুরুত্ব দেন।
প্রধানমন্ত্রী জানান, জাপান আগ্রহী হলে নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরও একটি শিল্প পার্ক স্থাপনে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। বৈঠকে আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন, চলমান এমআরটি প্রকল্পের অগ্রগতি এবং অন্যান্য অবকাঠামোগত সহযোগিতাও আলোচিত হয়। দুই দেশের মন্ত্রী, উপদেষ্টা, জাপানি বিমান চলাচল কর্মকর্তারা ও জাপানের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।