Web Analytics

গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর বৌবাজার এলাকায় বুধবার ভোরে আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলা এই সংঘর্ষে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় এবং প্রায় ২০ থেকে ২৫টি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং নেতা আরিফুল ইসলাম রাপ্পি ওরফে পিস্তল বাপ্পি এবং সবুজ ওরফে ভাদাইম্মা সবুজের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। বুধবার রাতে উভয়পক্ষের ৪০ থেকে ৫০ জন সদস্য আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, সামুরাই, হকিস্টিক ও লোহার রড নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে রূপবানের টেক, টঙ্গী রেলব্রিজ ও মিরাশপাড়া এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।