Web Analytics

দেশের উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে, কারণ প্রধান নদীগুলোর পানি ধীরে ধীরে কমছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এ অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি, ফলে পরিস্থিতির আরও উন্নতির আশা করা হচ্ছে। রোববার সুনামগঞ্জের নলজুর নদী প্রাক-মৌসুমী বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপরে স্থিতিশীল ছিল, নেত্রকোণার সোমেশ্বরী, ভুগাই-কংশ ও মগরা নদীর পানি সামান্য হ্রাস পেয়েছে। তবে হবিগঞ্জের সুতাং নদীর পানি ৭ সেন্টিমিটার বেড়েছে।

সংস্থাটি জানায়, সুনামগঞ্জের হাওর অঞ্চলে নদীর পানির সমতল ঘণ্টায় ০ থেকে ১ সেন্টিমিটার হারে ধীরে কমছে। গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের উজান ও অভ্যন্তরে হাওর অববাহিকায় উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। ভারতের বিশেষ বুলেটিন অনুযায়ী মেঘালয়ের চেরাপুঞ্জিতেও উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

ফলে হাওর অববাহিকার তিন জেলার নদ-নদীর পানি আরও কমে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।