Web Analytics

টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার সকালে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন নাগরপুর সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মৃত বদরউদ্দিনের ছেলে বাহারুল ইসলাম ওরফে কানা বাহার এবং কাঠুরি গ্রামের ইমনের ছেলে মাছুম মিয়া। মামলায় বাহারুল ইসলাম স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে উল্লেখ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, দুজনই মামলার এজাহারভুক্ত আসামি এবং গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের পাঠানো হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।