Web Analytics

ঢাকার কেরাণীগঞ্জে ২৫ মেগাওয়াটপিক ক্ষমতার গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ১৪৭ কোটি ৯১ লাখ টাকার প্রকল্প প্রস্তাব করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নীতিগত অনুমোদন ও অর্থায়নের সম্ভাবনা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিভাগ প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠিয়েছে। ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অর্থায়নে ১২৬ কোটি ৮৮ লাখ টাকা ঋণ, ১১ কোটি ৭২ লাখ টাকা সরকারি তহবিল এবং ৯ কোটি ৩০ লাখ টাকা বিউবোর নিজস্ব তহবিল থেকে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ নকশা ও জমির ব্যবহার পর্যালোচনা করে একই স্থানে ৩০ মেগাওয়াটপিক বা তার বেশি ক্ষমতার কেন্দ্রের সম্ভাবনা দেখেছে। বিউবোর প্রায় ১৯৫.২ একর অধিগ্রহণ করা জমির মধ্যে প্রাথমিকভাবে ৫৫ একরকে সৌরকেন্দ্রের উপযোগী হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি গবেষণা, পরীক্ষা ও উদ্ভাবন কেন্দ্র প্রতিষ্ঠার প্রস্তাবও রয়েছে।

স্রেডা নকশা, ব্যয়, উৎপাদন পূর্বাভাস ও গ্রিড সংযোগ নিয়ে নিরপেক্ষ প্রতিষ্ঠানের বিস্তারিত সম্ভাব্যতা সমীক্ষার সুপারিশ করেছে। পূর্ব-পশ্চিমমুখী বিন্যাসে ৫৫ একরে ২৫ থেকে ৩০ মেগাওয়াট প্লান্ট স্থাপন সম্ভব হতে পারে। তবে পরিকল্পিত উৎপাদন উপকেন্দ্রটির বর্তমান লোডের কয়েক গুণ হওয়ায় পূর্ণাঙ্গ গ্রিড ইমপ্যাক্ট স্টাডির প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।