Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণভোটের রায়কে সম্মান জানাতে হলে আগে সংসদে যোগ দিতে হবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, সংসদে আলোচনার পর সংবিধান সংস্কার বিষয়ে সিদ্ধান্ত হবে এবং নতুন শপথ নিতে হলে তা নির্দিষ্ট কাঠামো মেনে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার সংবিধান মেনেই চলছে এবং বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, বিএনপি তাদের নির্বাচনি ইশতেহার ও উপরাষ্ট্রপতির পদের প্রতিশ্রুতিও বাস্তবায়ন করবে। অন্তর্বর্তী সরকারের জারি করা ১০০টির বেশি অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনে উত্থাপিত হবে।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধন সবার আলোচনার মাধ্যমে হবে এবং যতটুকু ঐকমত্য হয়েছে, ততটুকুই বাস্তবায়ন করা হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।