Web Analytics

দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার বাড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশনায় এটি ডি-নথিবিষয়ক তাদের প্রথম প্রশিক্ষণ আয়োজন।

দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং কাগজহীন অফিস বাস্তবায়ন এ উদ্যোগের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের ২৫ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণ শেষে তারা মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করবেন এবং নিজ নিজ দপ্তরে ডি-নথি কার্যক্রম চালু ও বাস্তবায়নে সহায়তা করবেন।

প্রশিক্ষণে ই-নথি ও ডি-নথি ব্যবস্থার পরিচিতি, লগইন, প্রোফাইল ব্যবস্থাপনা, ডাক আপলোড ও ব্যবস্থাপনা, ডাক ট্র্যাকিং, অনলাইনে সিদ্ধান্ত গ্রহণ, নথি উপস্থাপন, নোট লেখা, খসড়া পত্র, ডিজিটাল নথি নম্বর ও শাখা কোড বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে। ইউজিসির আইসিটি বিভাগের মুহাম্মদ নাজমুল ইসলাম ও দ্বিজেন্দ্র চন্দ্র দাস বিশেষজ্ঞ হিসেবে আছেন। শনিবার সমাপনী মূল্যায়নের পর সনদ দেওয়া হবে।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।