Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইতালি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। তিনি জানান, নিরাপদ অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিস্তৃত সুযোগ রয়েছে এবং ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, ইতালি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও বিস্তৃত করতে আগ্রহী এবং দেশটির সরকার নিরাপদ অভিবাসন নিশ্চিত ও অবৈধ অভিবাসন প্রতিরোধে বদ্ধপরিকর। তিনি জানান, আগামী জুন মাস থেকে ইতালিতে নতুন অভিবাসননীতি কার্যকর হবে, যা নিরাপদ অভিবাসন নিশ্চিত ও অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করবে। এছাড়া বাংলাদেশ-ইতালি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের পরবর্তী সভা ইতালিতে অনুষ্ঠিত হবে।

বৈঠকে আইনশৃঙ্খলা, নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা ও ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন পত্র মন্ত্রীর হাতে তুলে দেন এবং তাকে ইতালি সফরের আমন্ত্রণ জানান।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।