Web Analytics

ভারতে পাচারের প্রায় ১২ বছর পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পরিচয় নিশ্চিত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন।

কিশোরীর বাড়ি শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। সে বিজিবিকে জানিয়েছে, প্রায় ১২ বছর আগে একটি নারী পাচারকারী চক্র তাকে ভারতে নিয়ে বেঙ্গালুরুতে বিক্রি করে দেয়। দীর্ঘ সময় পর সে সম্প্রতি বাংলাদেশে ফিরে আসে বলে জানিয়েছে।

বিজিবি ও সীমান্ত সূত্রের তথ্য অনুযায়ী, রোববার রাত সাড়ে ৮টার দিকে পানবাড়ী গ্রামের পাইকারপাড়া সীমান্ত এলাকায় কিশোরীকে দিকবিদিক ঘুরতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পানবাড়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পে নেন। তার দেওয়া পরিচয় ও ঠিকানা ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। মঙ্গলবার সকালে বাবা ও এলাকার এক ইউপি সদস্য ক্যাম্পে এসে তাকে শনাক্ত করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।