Web Analytics

অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। বুধবার ঢাকার জুরাইনে খোকার কবরে জিয়ারত করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামীর শ্যামপুর দক্ষিণ থানার আমির কামরুল আহসান, ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। কবর জিয়ারত শেষে সাদিক কায়েম বলেন, মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খোকা।

সাদিক কায়েম বলেন, নির্বাচনি রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন খোকা। বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান জাতি স্মরণ রাখবে বলেও তিনি মন্তব্য করেন। ২০১৯ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। বুধবার পালিত হয়েছে তার সপ্তম মৃত্যুবার্ষিকী।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।