Web Analytics

আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার কমানোর উদ্দেশ্যে মিয়ানমার সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছিল। সূত্রে উদ্ধৃত বিবিসির প্রতিবেদনে বলা হয়, আঞ্চলিক নির্দেশনার মাধ্যমে ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত ব্যক্তিদের বিয়ের জন্য বিশেষ অনুমতি বাধ্যতামূলক করা হয় এবং বিবাহিত দম্পতিদের সর্বোচ্চ দুই সন্তান নেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

বিচারপতি ইউজি বলেন, এসব নীতি রোহিঙ্গাদের জন্মহার কমাতে সফল না হলেও মিয়ানমার স্বীকার করেছে যে, এই জনগোষ্ঠীর জন্মহার কমানোই ছিল পদক্ষেপগুলোর উদ্দেশ্য। তাঁর ভাষ্য অনুযায়ী, আদালত নিশ্চিত যে রোহিঙ্গাদের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবে এ আদেশ দেওয়া হয়েছিল; এর মধ্যে ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযানের সময়কালও অন্তর্ভুক্ত ছিল।

বিচারপতি বলেন, অন্যান্য পদক্ষেপের সঙ্গে এসব ঘটনা রোহিঙ্গাদের বংশবৃদ্ধি রোধে রাষ্ট্রীয় অভিপ্রায়ের ইঙ্গিত দেয়। সামরিক অভিযানের সময় যৌন সহিংসতার কথাও তিনি উল্লেখ করেন। তাঁর মতে, এসব সহিংসতার উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে সন্তান জন্ম দেওয়ার ইচ্ছা ও সক্ষমতা নষ্ট করা।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।